রাজধানীর খিলক্ষেত থেকে দুই লাখ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে লোটাস কামাল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও মাইক্রোবাস উদ্ধার করা হয়। এ ছাড়া সাইফুল ইসলাম ওরফে কামাল, মো. আলাউদ্দিন ও মো. ইব্রাহিম হাওলাদারসহ তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদক সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসএ/টাইম