রাজধানীর কাওরান বাজার বস্তি ও রেলওয়ে বস্তি এলাকা থেকে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ দুই মহিলা ব্যবসায়ী আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
আটকৃকতরা হলেন, মোছাঃ ওমিরন বেগম(৫৫) এবং মোছাঃ পিংকি(২৫)।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র্যাব-২ এর একটি দল তাদেরকে আটক করে বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারি পরিচালক মাকসুদুল আলম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও রেলওয়ে বস্তি এলাকা থেকে মোছাঃ ওমিরন বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৫৪ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে।
এ দিকে র্যাব-২ এর অপর একটি দল রাজধানীর রেলওয়ে বস্তি এলাকা থেকে মাদক বিক্রয়কালে ১০০ পুরিয়া হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজাসহ পিংকিকে আটক করে। এছাড়াতেজগাঁও রেল গেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে আইন ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মাকসুদুল আলম।
এমআর





