রাজধানীর মিরপুর থেকে ১ কোটি ২০ লাখ জাল নোট ও জাল নোট তৈরীর সরঞ্জামসহ ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বার্তায় বলা হয়, সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ জাল নোট ও জাল নোট তৈরীর সরঞ্জামসহ জাল নোট তৈরী চক্রের ৬ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এআই