রাজধানীর কলাবাগান এলাকা থেকে অপহরণের ৬ দিন পর সাভারের আমিন বাজার হতে অপহৃত মো. রায়হান (২৪) উদ্ধার করেছে র‍্যাব।

সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার। অপহৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমবিএ অধ্যয়নরত। 

বুধবার দিবাগত রাতে সাভারের আমিন বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক কোম্পানি কমান্ডার মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

এসএম