জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগ বৈধতার আপিল শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এসময় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ