রাজধানীর রামপুরা থেকে পুলিশ সুপার পরিচয়দানকারী আজিজুল ইসলাম আরিফ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় বনশ্রীর আবাসিক এলাকার বি-ব্লকের ১০ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ আছে আরিফ দীর্ঘদিন ধরে নিজেকে এসপি পরিচয় দিয়ে এলাকার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। এর জের ধরেই তাকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ নিজেকে পুলিশের সাবেক কনস্টেবল দাবি করলেও প্রমাণ হিসিবে কোনো কাগজপত্র দেখাতে পারেন নি তিনি।
আটক আরিফের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হচ্ছে বলে জানান ওসি।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





