রাজধানীতে অস্ত্র-গুলি ও গাড়িসহ ১০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে মুগদা ও রামপুরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ২টি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

ডিএমপি'র (মিডিয়া) এসি সাইদুর রহমান টাইমনিউজবিডিকে বলেন, সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/ এআর