হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং মোবাইল ফোন সেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
রোববার বিকালে এসব উদ্ধার করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের এসি নাহিদা আকতার নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র উল্লেখ করে এসব সিগারেট এবং মোবাইল ফোন কার্টনে করে গত ১২ সেপ্টেম্বর দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে আনা হয়।
গত দুই দিনেও কার্টনগুলো কেউ নিতে আসেনি। বিকালে কার্টনগুলো খুলে এসব পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘এতে ২২০ কার্টন বিদেশি সিগারেট এবং ৩৮৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
ঢাকা, জেইউ, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





