এটিএম বুথে জালিয়াতির অভিযোগে আটক চীনা নাগরিক ওজং হুইয়ের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুবর রহমান আজ বৃহস্পতিবার তাকে সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায়।
অপরদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল করে জামিন চায়। ঢাকার অতিরিক্ত সিএমএম আলমগীর কবীর রাজ উভয় পক্ষের বক্তব্য শুনে উপরোক্ত মর্মে আদেশ দেন।
রিমান্ড প্রতিবেদনে বলা হয়, দু’টি বিদেশি এটিএম কার্ড দিয়ে ১১ বারে ৬৬ হাজার টাকা উত্তোলন করেন চীনা নাগরিক ওজং হুই।
গতকাল বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে তাকে গ্রেফতার করা আইন-শৃংখলা বাহিনী। বিদেশী নাগরিক হয়ে কেন কি উদ্দেশ্যে বাংলাদেশে এসেছে এবং জালিয়াতি মাধ্যমে এটিএম কার্ড ব্যবহার করে প্রাইম ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য ৭ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন।
এমআইএস





