মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদারকে একদিনের জন্য সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বুধবার এ অনুমোদন দেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন। আব্দুল লতিফ হাওলাদারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেজর(অব.) সারোয়ার হোসেন।
গত সোমবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে লতিফ তালুকদারকে একদিনের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় রাজধানীর ধানমণ্ডির সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন জানান প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন।
উল্লেখ্য, গত ১১ জুন ভোরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের সোলারকোলা গ্রামের বাড়ি থেকে আব্দুল লতিফ তালুকদারকে(৭৫) গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয়।
ঢাকা, ১৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





