কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফনদী থেকে মানবপাচারে জড়িত মায়ানমারের পাঁচ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রলার আটক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ভোরে নাফনদীর জালিয়ার দিয়ার মোহনা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা সাব-লে. মুসা মিয়া জানান, আটক ব্যক্তিরা সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত।

তিনি আরো জানান, এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

এএইচ