বিএনপির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পল্টন থানা পুলিশ।

রোববার মহানগর হাকিম রেউজল করিমের আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।

পুলিশের কাজে বাধাদান, গাড়ি ভাংচুর ঘটনায় বিস্ফোরক আইনে পল্টন থানা পুলিশ এ চার্জশিট দাখিল করে।

আসামিরা হলেন, রুহুল কবির রিজভী আহমেদ, জয়নুল আবেদীন ফারুক, আমান উল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপা প্রধান শফিউল আলম প্রধানসহ ১৩০ জন নেতাকর্মী।

জানা যায়, গত বছর মার্চ মাসে দায়িত্ব পালন কালে পল্টন থানা পুলিশের কাজে বাধাদান, গাড়ি ভাংচুরসহ বিভিন্ন কাজে লিপ্ত ছিল। যার ফলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নং ২১/৩-১৩।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ