রাজধানীর খিলগাঁও এলাকা থেকে জেএমবির এক নেতাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “র্যাবের অভিযানে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ব্রিগেড আদ্-দার-ই কুতনীর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে গ্রেফতার করা হয়েছে।”
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এমবি





