৭১’র মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বাগেরহাটের খান মোহাম্মাদ আকরাম হোসেনকে (৬০) ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ।

রোবার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ এ আদেশ দেয়।


আকরামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে শুক্রবার রাজশাহীর পবা উপজেলার ভূমি অফিসসংলগ্ন এলাকার এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করে ঢাকায় পাঠিয়ে দেয় রাজশাহী পুলিশ। এর পর শনিবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালত আকরামকে কারাগারে পাঠিয়ে রোববার তাকে ট্রাইব্যুনাল-১ এ হাজির করার নির্দেশ দেয়। ট্রাইব্যুনালও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য,গ্রেফতার আকরাম হোসেনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, বাজার লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

২০০৯ সালে মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস বাদী হয়ে আকরাম হোসেন খানের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মামলা করেন।

ঢাকা, কেএ ২২ জুন (টাইমনিউজবিডি.কম)//