ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  তাঁরা ভারত থেকে সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে বলে জানা যায়।

বৃহস্পতিবার (০৭ জুন) বিকেলে কসবা উপজেলার নয়নপুর বাজার থেকে এদের আটক করা হয়।

সালদা নদী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হেলাল উদ্দিন জানান, পালিয়ে আসা রোহিঙ্গাদের সংবাদ পেয়ে উপজেলার নয়নপুর বাজার থেকে তাদের আটক করা হয়। গতকালই ৫ শিশুসহ ১৭ রোহিঙ্গাকে কসবা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

আটক রোহিঙ্গারা জানায়, পালংখালি ক্যাম্পে তাদের আত্মীয়স্বজন আছেন। তাই তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন তারা।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, ১৭ রোহিঙ্গাকে মেডিকেল পরীক্ষা শেষে নিয়ম অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

এমবি