জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার বিশেষ আদালতে আসেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, ছেলের মৃত্যুতে খালেদা জিয়া শোকে মুহ্যমান। বর্তমানে তিনি ভীষণ অসুস্থ এবং চিকিৎসকের পরামর্শে রয়েছেন। শোক কাটিয়ে উঠতে তার অনেক সময়ের প্রয়োজন।
প্রসঙ্গত,গত ১৫ জানুয়ারি ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন। ওইদিন খালেদা জিয়ার অনুপস্থিতে সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল।
এআর





