নির্যাতন সইতে না পেরে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ১০ বছরের শিশু গৃহকর্মী জবা। শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে সে শরীরে আগুন দেয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন গৃহকর্তা কল্লোল।
জবার অভিযোগ, গৃহকর্তা কল্লোলের দুই মেয়ে সিনথিয়া (২০) ও আলিয়া (১৮) তাকে প্রায়ই মারধর করত। রাজধানীর রমনা-৫-এর সিদ্ধেশ্বরীর অপ্সরা অ্যাপার্টমেন্টের ৮ তলায় বাসায় থাকে তারা। দুই মেয়ের অত্যাচার সহ্য করতে না পেয়ে নিজ শরীরে আগুন দেয় শিশুটি।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর জানান, জবার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। সে আশঙ্কাজনক অবস্থায় আছে।
এ নিয়ে এখনও কোনো মামলা হয়নি। জবার গ্রামের বাড়ি বগুড়া। তার বাবার নাম জাহাঙ্গীর।
এমএইচ





