গাইবান্ধা পলাশ বাড়ি গ্রামীণ শক্তি দই শাখার সাবেক ফিল্ড অফিসার জুনাইদুর আলম এবং সাবেক শাখা ম্যানেজার ফরহাদ আলমের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ২ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছেন দুদক।
মঙ্গলবার দুদকের নিয়মিত সভায় ওই প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখার জন্য দুদকের উপপরিচালক মো. আবু সাইদকে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
জানাযায়, ওই দুই ব্যাক্তির বিরুদ্ধে গত বছর ১৫ নভেম্বর অভিযোগটি আসে। পরে গত ১৩ ফেব্রুয়ারি যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিন্ধান্ত নেয়া হয়। সাবেক ফিল্ড অফিসার জুনাইদুর আলমের বিরুদ্ধে গ্রাহকদের ২ লাখ ২ হাজার ৬৭৪ টাকা এবং সাবেক শাখা ম্যানেজার ফরহাদ আলমের বিরুদ্ধে গ্রাহকদের ৬০ হাজার ৯৪০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
এদিকে গ্রামীণ ব্যাংক দিনাজপুর কাজী হালদুয়াবাড়ি শাখার সাবেক ম্যানেজার সুমন কুমার দাসের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে নেয়া ১ লাখ ৯৬ হাজার ৯৫৯ টাকা অফিসে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। গত বছর ২৯ আগস্ট প্রাপ্ত অভিযোগটি একইবছর ১০ সেপ্টম্বর যাচাই বাছাইয়ের পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।
গত মঙ্গলবার দুদকের নিয়মিত সভায় এই বিষয়টি অনুসন্ধানের জন্য উপপরিচালক আবু সাইদকে দায়িত্ব দেয়া হয়েছে।
অপরদিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জে 'আশ্রয় সংস্থা' নামে একটি এনজিও'র শাখা ম্যানেজার বিশ্বনাথ সরকারের বিরুদ্ধে ৫ লাখ ৮৪ হাজার ৪০৪ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। গত বছর ১০ সেপ্টম্বর এই অভিযোগটি দুদকে জমা হয়। গত ১৬ মার্চ যাচাই বাছাই শেষে উপপরিচালক আবু সাইদকে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দয়ো হয়।
ঢাকা,একে ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
অপরাধ
গাইবান্ধায় গ্রামীণ শক্তি দইয়ের অর্থ আত্মসাত: অনুসন্ধানে দুদক
গাইবান্ধা পলাশ বাড়ি গ্রামীণ শক্তি দই শাখার সাবেক ফিল্ড অফিসার জুনাইদুর আলম এবং সাবেক শাখা ম্যানেজার ফরহাদ আলমের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ২ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছেন দুদক।





