বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখবে অর্গানাইজেশন অফ ইসলামিক কোয়াপারেশন (ওআইসি)। ঢাকায় সফররত সংস্থার মহাসচিব আয়াদ আমিন মাদানি রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে বৈঠককালে এ আশ্বাস দেন। ৪ দিনের সফরের প্রথমেই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন।
ওআইসি মহাসচিব রোববার ঢাকা আসেন।
মন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে মাদানি বলেন, বৈঠকে মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ওআইসির সম্পর্ক অব্যাহত থাকবে।
তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা রাখতে ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন। জবাবে তিনি বলেছেন, রোহিঙ্গা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ বিষয়টি তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তুলে ধরবেন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]