হাজীগঞ্জে ৪ ছিনতাইকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর আড়ইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন এসব আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- কুমিল্লা মডেল কোতোয়ালি থানাধীন বাবুল মিয়ার ছেলে আল-আমিন (১৮), আনোয়ারের ছেলে শহীদুল ইসলাম (২০), হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের লিয়াকত গাজীর ছেলে রাজন (২৫) ও মতলব উত্তর উপজেলার আমজাদ আলীর ছেলে রিপন সওদাগর (২০)।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে আল আমিনকে ৩ মাস এবং বাকিদের ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, শুক্রবার বিকালে আটকদের হাজীগঞ্জ বাজারে ছিনতাই করা অবস্থায় পুলিশ হাতেনাতে আটক করেছে।
ঢাকা, ২৬ জুলাই,টাইমনিউজবিডি.কম, এসআর





