রাজধানীর গুলশান থানায় দায়ের করা এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, ২০০৭ সালে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় মামলা করেছিল দুদক। হাইকোর্টের আদেশে মামলাটির কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ বাতিল করেন এবং তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

 

জারিফ