বাড়ি ভাংচুর মামলায় বকুল নামে এক ইউপি সদস্যকে করাগারে পাঠিয়েছেন আদালত। তিনি ময়মনসিংহ সদর উপজেলার সুহেলী গ্রামের ইউপি সদস্য।
শুক্রবার দুপুরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়,বাড়ি ভাংচুর ও মারামারি মামলায় বৃহস্পতিবার রাতে সোহেলী গ্রাম থেকে স্থানীয় ইউপি সদস্য বকুলকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজিবিডি.কম) // জেএ[/b]