নিম্ন আদালত কেরানীগঞ্জে স্থানান্তর করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি এ মন্তব্য করেন।

এসকে সিনহা বলেন- কারা ফটকের সামনে থেকে প্রায় সময়ই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অার পুরান ঢাকার যে অবস্থা সেখান থেকে আসামি স্থানান্ত করা অনেকটা ঝুকিপূর্ণ।

সেকারণে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের আশপাশে যদি নিম্ন আদালত স্থানান্তর করা যায় তবে তা আদালত ও কারা উভয় কর্তৃপক্ষের জন্য মঙ্গলজনক হবে।

এমএনজে