রাজধানীর উত্তরার একটি বাসা থেকে অবৈধ ৩ বিদেশীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। অবৈধভাবে বসবাসের দায়ে তাদের আটক করা হয়।
বুধবার সকালে উত্তরা ১০ নাম্বার সেক্টর থেকে ঐ ৩ বিদেশীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর গণ মাধ্যম শাখার উপ পরিচালক কামরুল ইসলাম।
তিনি টাইমনিউজবিডিকে জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে কোন বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।
আটকরা হলেন- আইভরিকোস্টের নাগরিক যাদি জোসেফ (৫৭), নাইজেরিয়ার নাগরিক আগডি ফ্রান্সিস কানু জন (৪১) ও জাম্বিয়ার নাগরিক অ্যান্ড্রু ম্যালিনগা (৪৯)।
বিকাল ৫ টার দিকে র্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এসএইচ





