মায়ের পরকীয়ার কারণেই রাজধানীর বাড্ডায় বাবা-মেয়ে খুন হয়েছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।
আজ (শুক্রবার) খুলনা থেকেন গ্রেফতার হওয়া শাহিনই জামিলকে শ্বাসরোধ করে হত্যা করে। এই হত্যার দৃশ্য মেয়ে নুসরাত দেখে ফেলায় তাকেও খুন করেন শাহিন ও জামিলের স্ত্রী আরজিনা বেগম। বাড্ডা থানার পুলিশ এভাবেই জানিয়েছে। প্রাথমিক তদন্ত শেষে বাড্ডা থানা পুলিশ এমনটাই জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের ময়নারবাগ এলাকার ওই বাড়ি থেকে নিহত জামিল হোসেন ও তার ৯ বছরের মেয়ে নুসরাতের লাশ উদ্ধার করে পুলিশ।
এরই মধ্যে থানায় মামলা করেছেন জামিলের ভাই শামীম শেখ।
এমবি





