ভারতের পশ্চিমবঙ্গেগ্রেপ্তার নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার দুইসহযোগীকে ১৪ দিনের কারাবাস শেষে আবারও শনিবার আদালতে তোলা হচ্ছে।
২আগস্ট মামলার শুনানি শেষে নূর হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজত দিয়ে দমদমকেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে শনিবার দুপুরে বারাসাতের মুখ্যবিচার বিভাগীয় হাকিমের আদালতে শুনানির জন্য তাকে তোলা হবে।
শনিবারনূর হোসেন জামিনের আবেদন করবেন কিনা- এ বিষয়ে নিশ্চিত জানা যায়নি।গ্রেপ্তারের পর দুই মাস অতিবাহিত হলেও এখনো নূর হোসেন জামিনের আবেদনকরেননি। ২ আগস্ট শুনানির জন্য আদালতে হাজির হওয়ার আগে নূর হোসেনসাংবাদিকদের বলেছিলেন, তার স্বজনেরা কলকাতায় এসেছেন। এবার তিনি তাদের সঙ্গেকথা বলে জামিনের আবেদন করবেন। এরই মধ্যে নূর হোসেনের স্বজনেরা কারাগারেগিয়ে দেখা করেছেন নূর হোসেন ও তার সঙ্গীদের সঙ্গে।
এদিকে নূর হোসেনের সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীম জামিনের আবেদন জানালেও এখনো তারা জামিন পাননি।
গত১৪ জুন রাতে বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশকমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটিথানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সহযোগীসহ নূর হোসেনকেগ্রেপ্তার করে।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





