রাজধানীর গুলশানে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার আসামি ফাহিমা ইসলাম লোপাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ জামিনাদেশ দেন।
আদালতে আসামি লোপার পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান।
মিল্কির সহযোগী ব্যবসায়ী মারুফ রেজা ওরফে সাগরের স্ত্রী লোপা। এ হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গত ৩ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বছরের ২৯ জুলাই মধ্যরাতে গুলশান ১ নম্বরে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করে জাহিদ সিদ্দিকী তারেক। বিপণিবিতানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এ খুনের দৃশ্য ধরা পড়ে। সে রাতেই উত্তরার একটি ক্লিনিক থেকে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ দক্ষিণের যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেকসহ কয়েকজনকে গ্রেপ্তার করে র্যাব।
এরপর ৩১ জুলাই রাতে ক্রসফায়ারে নিহত হন তারেকসহ দুজন। হত্যার অভিযোগে রিয়াজুলের ভাই মেজর রাশেদুল হক খান বাদী হয়ে তারেকসহ ১১ জনের নাম উল্লেখ করে গুলশান থানায় একটি মামলা করেন। এ মামলার কারণে পুলিশ লোপাকে গ্রেফতার করে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
মিল্কী হত্যা মামলায় লোপার ৬ মাসের অন্তর্বর্তী জামিন
রাজধানীর গুলশানে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার আসামি ফাহিমা ইসলাম লোপাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ জামিনাদেশ দেন
জামিনে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সালমান শাহ হত্যা মামলা এবারও জামিন পেলেন না ডন
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজ ২৯ অক্টোবর শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত এ আদেশ দেন।
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান জামিন আবেদন করেছেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর পাঁচ দিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন
রাজধানীর ইসিবি চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেয়েছেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী।
















