বিচার বিভাগীয় ৩২ বিচারককে বদলির আদেশ দিয়েছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিশেষ জজ ও সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।
সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ওয়াহিদুজ্জমান সিকদার, মো. গোলাম রাব্বানী, মো. রেজাউল করিম সরকার, মো. লিয়াকত আলী মোল্লা, মো. শহীল ইসলাম, মো. আবদুল মান্নান, এবিএম জহিরুল গণি চৌধুরী, মুন্সী রফিউল আলম, নরেশ চন্দ্র সরকার, শেখ আবদুল আহাদ, এ, এইচ, এম হাবিবুর রহমান ভূইয়া, মো. জুলফিকার আলী, অমিত কুমার দে, সৈয়দ কামাল হোসেন মো. আবদুল কুদ্দুস মিয়া, মো. মিজানুর রহমান, বিমল চন্দ্র সিকদার, মো. রেজাউল করিম, এস, এম, আবদুস সালাম, মো. রফিকুল ইসলাম, মো. নবাবুর রহমান, এস এম সাইফুল ইসলাম, একেএম শহিদুল ইসলাম, মো. আমির উদ্দিন, ওবায়দুল হামিদ মো. ইলিয়াস হোসাইন, মো. আমজাদ হোসেন, মো. মাহফুজার রহমান, নিত্যানন্দ সরকার, মো. সোহেল রানা, মোতাহারাত আখতার ভূঁইয়া, মো. হাবিবুর রহমান ও মো. আবুল হাসানাত।
এমএইচ





