একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি হবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় বিষয়টি চার নম্বরে রয়েছে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ জামায়াত নেতার আপিলের শুনানি হবে।

হত্যা, গণহত্যা, অপহরণসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদন্ড দেন।

পরে এই রায়ের বিরুদ্ধে মুজাহিদের পক্ষে আপিল দায়ের করা হয়।

জেএ