৭১'র মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জাতীয় পার্টির নেতা ও সাবেক মন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনে ১৭তম সাক্ষী মুক্তিযোদ্ধা সংগঠক ফুলু মিয়ার (৬৫) জেরার কার্যক্রম শেষ করেছে আসামিপক্ষ।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী আব্দুস সুবহান তরফদার।
এ সময় মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে বলে জানান প্রসিকিউটর রানা দাস গুপ্ত। ওই দিন প্রসিকিউশনের পক্ষে পরবর্তী সাক্ষ্যগ্রহণ করা হবে বলে জানান তিনি।
গতকাল এ সাক্ষি তার জবানবন্দি পেশ করেন। জবানবন্দি পেশ শেষে সাক্ষিকে গতকালই জেরা শুরু করে আসামিপক্ষ।
কায়সারের বিরুদ্ধে একাত্তরে হত্যা,গণহত্যা,ধর্ষণসহ ১৬টি অভিযোগে গত ২ ফেব্রুয়ারী অভিযোগ গঠন করা হয়। গত ৯ মার্চ থেকে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ১৫ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর ২১ মে কায়সারকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
[b]ঢাকা, কেএ, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
কায়সারের বিরুদ্ধে ১৭তম সাক্ষীর জেরা শেষ
৭১'র মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জাতীয় পার্টির নেতা ও সাবেক মন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনে ১৭তম সাক্ষী মুক্তিযোদ্ধা সংগঠক ফুলু মিয়ার (৬৫) জেরার কার্যক্রম শেষ করেছে আসামিপক্ষ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে





