সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ২ যুবককে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের আজাহার মিয়ার ছেলে হাফিজুর রহমান (২৩) ও একই গ্রামের আবু তালেবের ছেলে পারভেজ মিয়া (১৮)।
সোমবার বিকাল ৫টায় অভিযোগের সত্যতা পেয়ে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এ দণ্ডাদেশ দেন।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]