স্বর্ণ চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের ডিজিএম ও চিফ ক্যাপ্টেনসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরা ও বসুন্ধরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বাংলাদেশ বিমানের ফ্লাইট সার্ভিসের ডিজিএম মো. এমদাদ হোসেন, চিফ অব প্লানিং অ্যান্ড সিডিউলিং ক্যাপ্টেন আবু মো. আসলাম শহিদ, সিডিউলিং ম্যানেজার মো. তোজাম্মেল হোসেন, ঠিকাদার মাহমুদুল হক পলাশ এবং মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মো. হারুন অর রশিদ।
ঢাকা মহানগর পুলিশে গণমাধ্যম শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বলেন, সম্প্রতি স্বর্ণসহ আটক হওয়া কেবিন ক্রু মাযহারুল আফসার রাসেলের স্বীকারোক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, তারা বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্য বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।
এএইচ





