গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেলকে দ্বিতীয়বারের মতো গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে গুলশান ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের ডিসি মোস্তাফ আহমেদ।

প্রথমবার ধরার পর আদালত থেকে রুবেলের পালানোর বিষয়ে পুলিশের গাফিলতি রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই এখানে পুলিশের গাফিলতি রয়েছে।

ইতোমধ্যে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত রুবেল হোসেনের বিরুদ্ধে। সর্বশেষ গত ২৫ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এমবি