গাঁজা বিক্রির অপরাধে দিনাজপুরের হাকিমপুরে মহির উদ্দিন (৩২) ও জাহাঙ্গীর আলম (২৪) নামের দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেন।
তিনি জানান, গাঁজা বিক্রির সময় পুলিশ মহির উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মহির উদ্দিনকে এক বছর এবং জাহাঙ্গীর আলমকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
মহির উদ্দিন উপজেলার নওপাড়া গ্রামের হামেদ মন্ডলের এবং জাহাঙ্গীর আলম মংলাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম), এআর





