হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ সময় তিনজনকে আটক করা হয়।

রোববার বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মাকসুদা আক্তার (৩০), ইফসুফ শিহাব (৩৫) ও ইমরান (৪০)।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌদি থেকে সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৮০৮ যোগে ওই তিনযাত্রী শাহজালালে আসেন।

পরবর্তীতে ক্যানোপি এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা দলের সন্দেহ হয়। এসময় তাদের লাগেজ তল্লাশি চালিয়ে ৫শ’ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

এসএইচ