ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক মঙ্গলবার এ অভিযোগপত্র গ্রহণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি নিজ বাসার সামনে রাজীবকে হত্যা করা হয়। মামলা দায়েরের পর ২৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ মুখ্য মহানগর হাকিম আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)।
কেএইচ





