গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেন, দ্যা স্কলারস ফোরামের উদ্যোগে এমন মহতী কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে তিনি মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধার যোগ্যতায় বিশ্বের দরবারে বাংলাদেশকে উচ্চে নিয়ে যাওয়ার আহবান জানান।

আজ ২২মে ২০১৫ ইং, শুক্রবার সকাল ০৯ ঘটিকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে দ্যা স্কলারস ফোরাম ঢাকা-এর উদ্যোগে ৩য় শ্রেনী থেকে ১০ম শ্রেনীর পর্যন্ত স্কুল ও মাদ্রাসার ৩৭২ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, কোমলমতী এই শিশুরাই আগামীদিনের দেশ ও বিশ্বের কর্ণধার।

তারাই আগামীতে দেশকে নেতৃত্ব দিবে। সুতরাং তাদেরকে নীতি নৈতিকতার ও চারিত্রিক মাধুর্য এর উপর ভিত্তি করে গড়ে তুলতে পারলে আমাদের দেশকে একটি আদর্শিক ও দুর্নিতীমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে।

জনাব ফজলুল করিম বলেন, এরাই হবে আগামী দিনের এক একজন মাহাথীর মোহাম্মদের মত দেশকে এগিযে নিয়ে যাওয়ার অগ্রপথিক। আর তাই এদের কে গঠনে সমাজের আদর্শ ও শিক্ষানুরাগী মহলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার নৈতিক উতকর্ষ সাধন,প্রতিভা ও মেধার নান্দনিক পরিশীলনের দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে যে কাজ আন্জাম দিয়ে যাচ্ছে তা সত্যি প্রশংসার যোগ্য।

এভাবে সমাজের বিত্তশীল ব্যক্তিবর্গের সহযোহীতায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে কাজ করে গেলে আমাদের সমাজ থেকে সুপ্ত মেধাগুলো হারিযে যাবে না। বরং মেধাবী মুখ গুলো সামনে ভাল কিছু করার সাহস পাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগাম বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী বরকত আলী ।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব বরকত আলী বলেন, সমাজে আজ আধুনিকতার নাতে যে সংস্কৃতি চলছে তা আমাদেরর ভাবিযে তুলছে, আগামীতে যুব সমাজ চারিত্রিক অবস্থান কোথায় গিযে দাঁড়াবে। আজ অভিভাবকেরা আধুনিকাতার নামে যা শিক্ষা দিয়ে যাচ্ছেন তা একদিন সে ই অভিভাবককে কাঁদাতে যথেষ্ট।

এতে আরও উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার উপদেষ্টা মু. মোবারক হোসেন, উপস্থিত ছিলেন ফোরামের পরিচালক মুহাম্মদ মুঈনুদ্দিন । অনুষ্ঠান পরিচালনা করেন দ্যা স্কলারস ফোরামের সদস্য সচিব মু. সাদেক বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রধান মু. রিয়াজ উদ্দিন প্রমুখ।

এসএইচ/এমকে