রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতার ব্যক্তির নাম শাহাদাত হোসেন ওরফে টুলটু ওরফে অপু।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) হাজী মো. মাসুদুর রহমান জানান, বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গাবতলী বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে উগ্রবাদী বই পাওয়া যায়, তবে বইয়ের বিস্তারিত কিছু জানাননি তিনি।
পুলিশ বলছে, শাহাদাত ২০১৫ সালে আনসারুল্লাহতে যোগ দেয়। সে ভারত থেকে ছোট অস্ত্র সংগ্রহ করত। বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অন্যান্য সদস্যদের সাথে ব্লগার হত্যার পরিকল্পনাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা হয়েছে।





