এদিকে সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা এম এ জব্বারের ছোট ছেলে মোঃ মাহবুব হোসেনকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোঃ মাসুদুর রহমান তাকে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জানা যায়, রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা মামলার (মামলা নং-২১) তদন্তে মাহবুব হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সম্পদের তথ্য বিবরণীতে গোপন করা টয়োটা রুসর্ -২০০৭ মডেলের গাড়ি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

গাড়িটি মাহবুব হোসেন ১৯ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। যার কোনো রশিদ নেই। এ গাড়ির যাবতীয় কাগজপত্র দুদক জব্দ করেছে।

মাহবুব হোসেন নিজেকে ব্যবসায়ী বলে দাবি করলেও তার কোনো পৃথক টিআইএন নেই। যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করতে গেলে পরিচালকদের টিআইএন থাকা বাধ্যতামূলক। একাধিক কোম্পানির পরিচালক হওয়া সত্ত্বেও কিভাবে তিনি টিআইএন ছাড়া কিভাবে ব্যবসা করছেন-জানতে চাওয়া হয়।

আব্দুল জব্বার ১ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ টাকা এবং তার পুত্র মাহবুব হোসেন ১৯ লাখ টাকা অবৈধভাবে অর্জন করায় ১৩ অক্টোবর রমনা থানায় পৃথক দুটি মামলা করে দুদক।

একে/এসএইচ