আলোচিত জজ মিয়ার মা জোবেদা খাতুন ২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন।
সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ তিনি সাক্ষ্য দেন।
বিচারক শাহেদ নূর উদ্দিন জোবেদা খাতুনের জবানবন্দি গ্রহণ করেন। আগামী বুধবার আসামিপক্ষের জেরার দিন ধার্য করা হয়েছে।
ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এ্যাভেনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছিলেন।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





