ভি চিহ্ন দেখালেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রবিবার মামলার রায় ঘোষণা শেষে কাঠগড়া থেকে মীর কাসেমকে বের করে প্রিজন ভ্যানে উঠানোর সময় তিনি ভি চিহ্ন প্রদর্শন করেন। এ সময় সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে তিনি হাত নাড়েন।

মীর কাসেমের পরনে ছিল নীল রঙের হাফহাতা ফতোয়া, মাথায় সাদা টুপি ও চোখে সাদা রঙের চশমা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এ আসামির চেহারাও ছিল বেশ হাস্যোজ্জ্বল।

এর আগে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমের বিরুদ্ধে আনীত ১৪ অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়েছে জানিয়ে দুটিতে তাকে মৃত্যুদণ্ড দেন। অন্য ৮টিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

এএইচ