logo
Search

অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬০

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই দিনে রাজধানীর বিভিন্ন থানায় ২৫ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ডিএমপি রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৯ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৭৯ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৯৯ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৬১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও, একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

তাদেরকে গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, ১ টি মোটরসাইকেল, ৯ টি মোবাইল ফোন, ৩ টি চাকু ও ১ টি কাচি উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএম