বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন থেকে ১০৪০ বোতল ফেনসিডিলসহ ৩জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- চুয়াডাঙ্গা জেলার ছোট সালুয়া এলাকার মো. মিন্টু মিয়া (২৩), একই এলাকার মো. এরশাদ হোসেন (২৫) ও মনির হোসেন (২৬)।

র‌্যাবের ক্যাপ্টেন আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা চাঁদপাশা ইউনিয়নে অবস্থান নেন।

এ সময় চুয়াডাঙ্গা থেকে বরিশালগামী সবজি বহনকারী একটি মিনিট্রাক থেকে ১০৪০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলে জানান তিনি।

এমকে