শীর্ষ সন্ত্রাসী যোসেফ বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের ছোট ভাই।

ফ্রিডম পার্টির নেতা গোলাম মোস্তফা হত্যার দায়ে নব্বইয়ের দশকের ‘শীর্ষস্থানীয় সন্ত্রাসী’ তোফায়েল আহমেদ যোসেফের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আদালত।

তবে সেই রায়ের আপিলের প্রেক্ষিতে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলার অপর আসামি যাবজ্জীবন সাজার আদেশ পাওয়া কাবিল সরকাকে খালাস দিয়েছেন আদালত।

শীর্ষ এই সন্ত্রাসীর অতীত বেশ রহস্যময়।যোসেফ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ওয়াদুদ আহমেদের ছোট ছেলে। যোসেফের বড় ভাই হারিস আহমেদের নামও রয়েছে পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। হারিস বর্তমানে ভারতে পালিয়ে আছেন বলে ধারণা করা হয়।

জানা যায়, ১৯ বছর আগে যোসেফ যখন গ্রেপ্তার হন, তাঁর নামে ঢাকার বিভিন্ন থানায় তখন চাঁদাবাজি, খুন, অবৈধ অস্ত্র বহনের অভিযোগে অন্তত ১১টি মামলা ছিল। হত্যা মামলা ছাড়া সবগুলোই নিষ্পত্তি হয়ে গেছে।

বিডিমর্নিং

এমএম