জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি সাক্ষ্য দেন।
ফরহাদ হোসেনের সাক্ষ্য নিয়ে ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক আগামী ১৮ ফেব্রুয়ারি বাকি সাক্ষ্যের জন্য দিন ধার্য করেন।
জাবি কর্তৃপক্ষ জুবায়ের হত্যায় বিষয়ে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটির প্রধান ছিলেন ফরহাদ হোসেন।
কমিটির তদন্তে চার্জশিটভুক্ত আসামিদের বিরুদ্ধে জুবায়ের হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় সাক্ষ্যদানে জানান জাবির এ প্রো-ভিসি।
এ নিয়ে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। গত বছরের ৮ সেপ্টেম্বর জাবির ১৩ ছাত্রের বিরুদ্ধে চার্জ গঠন করে ট্রাইব্যুনাল।
আসামিদের মধ্যে মাহবুব আকরাম ও নাজমুস সাকিব ওরফে তপু ২০১২ সালের ১৫ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
বাকি আসামিরা হলেন খন্দকার আশিকুল ইসলাম আশিক, মো. রাশেদুল ইসলাম রাজু, খান মো. রইছ, জাহিদ হাসান, ইসতিয়াক মেহবুব অরূপ, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুন্ডু অভি ও মো. মাহমুদুল হাসান মাসুদ।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরদিন ভোরে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুবায়ের।
[b]ঢাক, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
অপরাধ
জুবায়ের হত্যা মামলা: প্রো-ভিসির সাক্ষ্যগ্রহণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।





