সাবেক সহকারী সচিব মো. আলী হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে একাধিক সরকারি প্লট নেয়ার আপরাধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের নিয়মিত সভায়  মো. আলী হোসেনের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ অনুমোদন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

জানা গেছে, মুক্তিযাদ্ধা মন্ত্রণালয় থেকে তাকে দেয়া আইডিনং ২৬৯৪৮০৭৮০০২৭২, পিতার নাম-মৃত আ. রশিদ। স্থায়ী ঠিকানা-  নোয়াখালী জেলার, সোনাইমুড়ি উপ জেলার নোয়াগাও  গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে ১৩১/১৩২, ২-চ সরকারি প্লট নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা, একে, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ