সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র এডভোকেট নজরুল ইসলাম, সিনিয়য়র সহসভাপতি এডভোকেট জসিম উদ্দীন সরকার ও সেক্রেটারী জেনারেল মতিউর রহমান আকন্দ।

শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে বলা হয়, “সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক ২৪ অক্টোবর সকাল ৮.৩০ মিঃ ঢাকার আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ১৫ দিন যাবত ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”

“একজন পেশাদার আইনজীবী হিসেবে তিনি সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। আইনের শাসন, ন্যায় বিচার সর্বোপরি বিচার বিভাগের স্বাধীনতার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। গুরুত্বপূর্ণ মামলায় তিনি এমিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নি:শংকচিত্তে তার মতামত তুলে ধরেছেন।”

আরও বলা হয়, “দেশের আইন অঙ্গণে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দেশ ও জাতির খেদমত করে গিয়েছেন। তার মৃত্যুতে সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আইনজীবীগণ একজন অভিভাবক হারালো এবং দেশ একজন অভিজ্ঞ ও অন্যতম শ্রেষ্ঠ আইনজ্ঞ কে হারালো।”

“আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও দেশে বিদেশে অবস্থানরত তার গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামীন তার ভালো কাজগুলো গ্রহণ করে তাকে জান্নাতবাসী করুন।” প্রেস বিজ্ঞপ্তি

এমবি