ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত অভিযোগের বিষয় তদন্ত করে ৩০ মার্চ পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে তামিমার প্রথম স্বামী মো: রাকিব হাসান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। বিষয়টি নিজেই আরটিভি নিউজকে জানিয়েছেন রাকিব। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।
ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করে প্রথম স্বামী মো: রাকিব হাসান।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলা করেন। তালাক না দিয়ে বিয়ে করায় তামিমা ও অন্যের স্ত্রীকে বিয়ে করায় নাসিরের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
মামলার বাদী রাকিব হাসান নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদীর (রাকিব হাসান) সঙ্গে ১ নং আসামি তামিমা সুলতানার ইসলামী শরীয়ত মোতাবেক ৩ লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে এবং রেজিস্ট্রি হয়। বিয়ের পর হতে তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন। তাদের একজন তোবা হাসান নামে মেয়ে রয়েছে। যার বর্তমান বয়স ৮ বছর।
মামলা সূত্রে আরও জানা যায়, তামিমা পেশায় একজন কেবিন ক্রু। তিনি সৌদি এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদিতে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হইলে সেখানেই অবস্থান করেন। এ সময় ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাকিবের সঙ্গে তার যোগাযোগ হতো।
এমবি





