রাজধানীর খিলগাঁও গোড়ান বাজার এলাকায় আবদুস সালাম (৩২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সাকল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আবদুস সালাম গোড়ান বাজারে একতা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক । তার বাড়ি একই এলাকায়।
আহত সালাম জানান, সকালে তার দোকানের কর্মচারী আনোয়ারকে সঙ্গে নিয়ে পাশেই ঢাকা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। এরপর কয়েকজন ছিনতাইকারী একটি মাইক্রোবাসে এসে তাদের সামনে দাঁড়ায়। তার বাম পায়ে গুলি করে ব্যাগে থাকা ৩০ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এরপর প্রথমে সালামকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এএইচ





