ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে পেট্রোলবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বহির্বিভাগের দ্বিতীয় তলায় অবস্থিত নাক, কান ও গলা বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক দেবেশ চন্দ্র তালুকদারের কক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বস্তুটি উদ্ধার করা হয়।

ডা. অধ্যাপক দেবেশ চন্দ্র তালুকদার জানান, সকাল ৮টার দিকে তার পিয়ন জসিম প্রথমে দরজা খুলে দেখেন রুমের ভেতর বোমা পড়ে আছে। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ব্যাপারে ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন জানান, ওই বস্তুর মধ্যে কোনো বিস্ফোরক ছিল না। কেউ ভয় দেখাতে এটা ফেলে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

এআই